মালদা

শতাধীক সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ কংগ্রেস, সিপিএম, তৃণমূল ছেড়ে যোগদান করল বিজেপিতে

কংগ্রেসের শক্ত ঘাঁটিতে এবার থাবা বসালো মালদা বিজেপি। এদিন রতুয়া ২নম্বর ব্লকের লস্কারপুর এলাকার প্রায় শতাধীক কর্মী কংগ্রেস, সিপিএম, তৃণমূল ছেড়ে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ বিজেপিতে যোগদান করে। বিজেপির জেলা মুখপাত্র মানবেন্দ্র চক্রবর্তীর উপস্থিতিতে এদিন বিজেপিতে যোগদান করে তারা।

            যোগদানকারীরা বলেন, আমরা উন্নয়ন চাই। তাই বিজেপিতে যোগদান করছি। গত কয়েক বছর কংগ্রেসের শাসনে থেকে গ্রামের উন্নয়ন হয়নি।তারা দিনের পর দিন শুধু আশ্বাস দিয়ে কাজ হবে হচ্ছে কিন্তু তারা কাজের নামে শুধু মিথ্যা কথা বলেছে।

এদিন তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করার পর আব্দুল রাসিদ নামে এক কর্মী জানান, তৃণমূলের দলে শুধু গোষ্ঠী দ্বন্দ্ব ছাড়া অন্য কোন কিছু নাই। তাই আমরা উন্নয়নের জন্য বিজেপিতে যোগদান করেছি।